ওভালে প্রথম ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে ভারত। জসপ্রিত বুমরাহর (৬/১৯) আগুনঝরা বোলিংয়ে ইংল্যান্ড ২৫.২ ওভারে মাত্র ১১০ রানে অলআউট হয়। জবাবে ভারত ১৮.৪ ওভারে বিনা উইকেটে জয় তুলে নেয় (১১৪/০)।
বুমরাহ ম্যাচসেরা হন। ৭.২ ওভারে ১৯ রান দিয়ে তিনি নেন ৬ উইকেটে। অবিশ্বাস্য বোলিং এই পেসারের। রোহিত শর্মা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। মেঘলা আবহাওয়ার সুযোগ নিয়ে বাকি কাজটা সারলেন ভারতের বোলাররাই। মাত্র ২৫.২ ওভারেই শেষ হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। তাঁদের চার জন ব্যাটার সাজঘরে ফিরলেন কোনও রান না করেই।
মাত্র ২৬ রানেই ৫ উইকেট হারায় ইংল্যান্ড। বুমরা-শামি জুটির সামনে জেসন রয়, জো রুট, বেন স্টোকস এবং লিয়াম সিভিংস্টোনদের একরকম শিক্ষানবিশ দেখাল।