ফুটবল ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। এর আগে ক্রিস্টিয়ানো রোনালদো কেবল এই মাইলফলক স্পর্শ করেন।
ফরাসি লিগ ওয়ানে মার্শেইয়ের বিপক্ষে প্রথমার্ধে ১টি গোল করেন মেসি। এটি তার ৭০০তম ক্লাব গোল। বার্সেলোনার হয়ে তার ৬৭২টি গোল রয়েছে। আর প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে করলেন ২৮টি গোল।
অবশ্য রোনালদোর ৯৪৩টি ম্যাচ দরকার হয়েছে। সেখানে মেসির প্রয়োজন হলো ৮৪০ ম্যাচ।
পিএসজি ম্যাচটি ৩-০ গোলে জিতেছে। অপর দুটি গোল কিলিয়ান এমবাপ্পের। ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে প্যারিস সেইন্ট জার্মেই। ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে মার্শেই।