ঘরের ছেলে কি ঘরে ফিরবেন। লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সেক্ষেত্রে মেসিকে অনেক ছাড় দিতে হবে। অবশ্যই ট্রান্সফার ও বেতনে।
বার্সেলোনা আর্থিক সীমা লঙ্ঘন করায় স্পেনে হিসাবের বাইরে খরচ করতে পারছে না। আগে মেসি বার্সায় ১২২ মিলিয়ন ইউরো আয় করতো বছরে। এখন বার্সার বছরে ২৫ মিলিয়নের বেশি দিয়ে ফুটবলার কেনার উপায় নেই।
মেসিকে পেতে সৌদি আরবের আল হিলাল ও যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি বড় অঙ্ক নিয়ে অপেক্ষা করছে।