ম্যানসিটি শিরোপার পথে, শেষ সময়ে ধরা খেল আর্সেনাল

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৫, ২০২৩, ১২:২৬ এএম

ম্যানসিটি শিরোপার পথে, শেষ সময়ে ধরা খেল আর্সেনাল

আর্সেনাল পুরো মৌসুম ভাল ফুটবল খেলে শেষ সময়ে খেই হারিয়ে ফেলেছে। আর শিরোপা নিয়ে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। আগামী সপ্তাহে ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসিকে হারালেই শিরোপা নিশ্চিত করে ফেলবে। 

ম্যানচেস্টার সিটি রবিবার ৩-০ গোলে হারায় এভারটনকে। আর আর্সেনাল ৩-০ গোলে হেরেছে ব্রাইটনের সঙ্গে। অকল্পনীয় একেবারে। ৩৫ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। ৩৬ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আর্সেনাল। 

ম্যাচের জয়ের ম্যাচে গুনডোগান জোড়া গোল করেছেন। আর অপর গোলটি আরলিং হালান্ডের। 

Link copied!