ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোর গোলে টানা চতুর্থ জয় নিয়ে মাঠ ছাড়ল কার্লো আনচেলত্তির দল। লা লিগায় প্রথম তিন রাউন্ডের সবকটি প্রতিপক্ষের মাঠে খেলার পর শনিবার নিজ আঙিনায় ফেরে রিয়াল। ২-১ গোলে জিতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখে তারা।
আগের তিন রাউন্ডে শতভাগ সফল ছিল বেতিসও। তাদের হারিয়ে ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল রিয়াল। চার ম্যাচে তাদের পয়েন্ট ১২। বেতিসের পয়েন্ট ৯।