রেকর্ডের রাতে জোড়া গোল করে পর্তুগালকে জেতালেন রোনালদো

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৪, ২০২৩, ০৪:০৫ এএম

রেকর্ডের রাতে জোড়া গোল করে পর্তুগালকে জেতালেন রোনালদো

আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড ১৯৭তম ম্যাচ খেলতে নেমে জ্বলে উঠলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সিনিয়র লেভেলে এতো ম্যাচ কোনো ফুটবলার দেশের হয়ে আর খেলেনি। ইউরো বাছাই ২০২৪ এ প্রথম ম্যাচ ছিল। পর্তুগাল ৪-০ গোলে লিচেনস্টেইনকে হারিয়েছে। রোনালদো জোড়া গোল করেছেন। 

নতুন কোচ রবার্তো মার্টিনেজের জয়ে শুরু হলো। রোনালদো পেনাল্টি ও ফ্রি-কিক থেকে দুটি গোল করেন। এটি ছিল তার ৬০তম ফ্রি কিক গোল। পর্তুগালের হয়ে টানা ২০ বছর গোল করার কৃতিত্ব তার। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড সর্বোচ্চ ১২০ গোলও হয়ে গেছে ৩৮ বছর বয়সী এই ফুটবলারের।

২০১৬ সালে তার দুরন্ত ফুটবলে পর্তুগাল ইউরো চ্যাম্পিয়নশিপ জেতে। আবারো নতুন স্বপ্ন নিয়ে খেলা শুরু করেছেন তিনি। ২০২২ সালে কাতার বিশ্বকাপে পর্তুগাল কোয়ার্টার ফাইনালে বিদায় নেয়। এরপর তার ক্যারিয়ার নিয়ে চিন্তায় ছিল ফুটবল দুনিয়া। 

এদিকে রাতের বড় ম্যাচ ছিল ইতালি ও ইংল্যান্ডের। ইংল্যান্ড ২-১ গোলে ইতালিকে হারিয়েছে। রিচ ও কেন গোল করেছেন ম্যাচে।  

 

Link copied!