রেকর্ড গড়ে শ্রীলংকার জয়

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৩, ০৭:২৪ পিএম

রেকর্ড গড়ে শ্রীলংকার জয়

প্রথম টেস্টের তৃতীয় দিনই আয়ারল্যান্ডকে আজ ইনিংস ও ২৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক শ্রীলংকা।

রান বিবেচনায় নিজেদের টেস্ট ইতিহাসে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয় শ্রীলংকার। আগেরটি ২০০৪ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ২৫৪ রানে ।

গল-এ চার ব্যাটারের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৯১ রানে দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংস ঘোষনা করেছিলো শ্রীলংকা। জবাবে ৭ উইকেটে ১১৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিলো আয়ারল্যান্ড। ৩ উইকেট হাতে নিয়ে ৪৭৪ রানে পিছিয়ে ছিলো আইরিশরা।

তৃতীয় দিন সকালে প্রথম ইনিংসে বাকী ৩ উইকেটে ২৬ রান যোগ করতে পারে আয়ারল্যান্ড। শ্রীলংকার বাঁ-হাতি স্পিনার প্রবাথ জয়সুরিয়ার ঘুর্ণিতে ১৪৩ রানে গুটিয়ে যায় আইরিশরা। ৪৪৮ রানে পিছিয়ে ফলো-অনে পড়ে আয়ারল্যান্ড।

শ্রীলংকার জয়সুরিয়া ৫২ রানে ৭ উইকেট নেন।

Link copied!