শেষ বলে ছক্কা মেরে নিউজিল্যান্ডকে জেতালেন ব্রেসওয়েল

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১০, ২০২২, ১১:৪৪ পিএম

শেষ বলে ছক্কা মেরে নিউজিল্যান্ডকে জেতালেন ব্রেসওয়েল

ডাবলিনে প্রথম ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডকে বাগে পেয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু সব স্বপ্ন চুর্ণ করলেন মাইকেল ব্রেসওয়েল। শেষ ওভারে ২০ রান দরকার ছিল। প্রথম দুই বলে ২টি চার হাঁকান। তারপর ছয় ও আবার আরেকটি চার। পঞ্চম বলে আবার ছক্কা মেরে নিউজিল্যান্ডকে ১ উইকেটে জয় এনে দেন ব্রেসওয়েল। তাও ১ বল হাতে রেখে। 

ব্রেসওয়েল ৮২ বলে ১২৭ রান করেন। ১০টি চার ও ৭টি ছক্কা তার ইনিংসে। ৩০১ রান টার্গেট ছিল। নিউজিল্যান্ড ৪৯.৫ ওভারে জয় নিশ্চিত করে (৩০৫/৯)। ১২০ রানে ৫ উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড। সে দলকে জয় এনে দেন ব্রেসওয়েল। 

 

Link copied!