আফগানিস্তান-বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ

শেষ ম্যাচ আজ জিততে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

জুলাই ১৬, ২০২৩, ০৪:৩৮ এএম

শেষ ম্যাচ আজ জিততে চায় বাংলাদেশ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচ জিতে টি-টোয়েন্টি ফরম্যাটে টানা তৃতীয় সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি স্পোর্টস।
নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে শুধুমাত্র একবার টানা তিনটি সিরিজ জিতেছিলো বাংলাদেশ। ২০২১ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে হারিয়েছিলো তারা।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে  শেষ ওভারে করিম জান্নাতের হ্যাটট্টিকের পরও ২ উইকেটে ম্যাচ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ  বিষয় হচ্ছে-এই ফরম্যাটে শক্তিশালী দল হয়ে উঠার দক্ষতা দেখিয়েছে টাইগাররা। 

২ ম্যাচের সিরিজ। আজ জিতলে ২-০ তে নিশ্চিত হয়ে যাবে। আর আফগানিস্তানে জিতে গেলে ১-১ সমতায় শেষ হবে। শনিবার বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল। আজ নির্ভার হয়ে নামবে তারা। 

 

Link copied!