ক্যারিবীয়ান সুপার লিগে খেলতে গায়ানা আমাজন ওয়ারিয়র্সে যোগ দিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার তাবরাইজ শামসির জায়গায় গায়ানায় যোগ দিলেন সাকিব। তাবরাইজের জায়গায় বাঁ-হাতি স্পিনারের খোঁজে ছিলো গায়ানা। তাতে অভিজ্ঞতার কারনে সাকিবকে দলে ভেড়ালো তারা। টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের (৪১৯) তালিকায় পঞ্চমস্থানে আছেন সাকিব।
জাতীয় দলের খেলা থাকার কারনে সিপিএল ছাড়ছেন তাবরাইজ। সতীর্থ ইমরান তাহিরের সাথে চলমান আসরে ভালোই পারফরমেন্স করছিলেন তাবরাইজ।