স্মিথ ও লাবুসেনের সেঞ্চুরিতে প্রথম দিন অস্ট্রেলিয়ার

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৮, ২০২২, ০৬:৫৪ পিএম

স্মিথ ও লাবুসেনের সেঞ্চুরিতে প্রথম দিন অস্ট্রেলিয়ার

স্টিভেন স্মিথ ও মারনাস লাবুসেনের সেঞ্চুরিতে গলে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি অস্ট্রেলিয়ার। ৫ উইকেট হারিয়ে ২৯৮ রান তুলে দিন শেষ করেছে তারা। 

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অজিরা। স্টিভেন স্মিথ ১০৯ রানে অপরাজিত রয়েছেন। ১০৪ রানে আউট হন লাবুসেন। এটি স্মিথের ২৮তম টেস্ট সেঞ্চুরি। অন্যদিকে লাবুসেনের সপ্তম। 

২ টেস্টের সিরিজ। প্রথমটি অস্ট্রেলিয়া জিতে ১-০ তে এগিয়ে। 

Link copied!