হেরেই গেল ভারত

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৬, ২০২২, ১১:৩০ পিএম

হেরেই গেল ভারত

প্রথম ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকা বৃহস্পতিবার ৯ রানে হারিয়েছে ভারতকে। লাখনোয় বৃষ্টি ও মাঠ প্রস্তুত না হওয়ায় ১০ ওভার কেটে নাওয়া হয়। ৪০ ওভারের ম্যাচ ছিল।

প্রোটিয়ারা ৪ উইকেটে ২৪৯ রান সংগ্রহ করে। মিলার ৭৫, কাসেন ৭৪ ও ডি কক ৪৮ রান সংগ্রহ করেন। শারদুল ঠাকুর ৩৫ রানে ২টি উইকেট নেন। জবাবে ভারত ২৪০ রানে থামে। আয়ার ৫০ ও স্যামসন ৮৬ রান করেছেন। এনগিডি লুঙ্গি ৩টি ও রাবাদা ২টি উইকেট নেন।

৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি ৯ অক্টোবর রাঁচিতে অনুষ্ঠিত হবে। 

Link copied!