দক্ষিণ আফ্রিকার জার্সিতে ফেরার ইচ্ছে কয়েকদিন আগেই জানিয়েছিলেন রাইলি রুশো। এবার এ বাঁহাতি ব্যাটারের চাওয়া পূরণ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দক্ষিণ আফ্রিকা দলে ফেরানো হয়েছে তাকে।
সর্বশেষ ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন রুশো। এরপর ২০১৭ সালে ইংলিশ কাউন্টি দল হ্যাম্পশায়ারের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করেছিলেন তিনি।
ইংলান্ড সফরের শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা, যা শুরু হবে ১৯ জুলাই। এরপর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তারা যাবে আয়ারল্যান্ডে। সেখানে আগামী ৩ ও ৫ আগস্ট দুটি টি-টোয়েন্টি খেলে টেস্টের জন্যফিরে যাবে ইংল্যান্ডে। তিন ম্যাচের সিরিজ শুরু হবে আগামী ১৭ অগাস্ট।
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি স্কোয়াড : ডেভিড মিলার (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হ্যান্ডরিকস, হেনরিখ কাসেন, এইডেন মার্করাম, রাইলি রুশো, ট্রিস্টান স্টাবস, র্যাসি ভ্যান ডার ডাসেন, ওয়েইন পারনেল, আন্দিলে ফেহলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিদি, অ্যানরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও জেরাল্ড কোয়েটজে।