জানুয়ারি ১৭, ২০২৪, ০৪:৪৩ এএম
টি টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক ফিন অ্যালেন ছবি : টুইটার
ডুনেডিনে ফিন অ্যালেনের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটে ২২৪ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান থেমেছে ১৭৯ রানে।
তৃতীয় ম্যাচটিতে ৪৫ রানে জিতে ৩ ম্যাচের সিরিজ নিউজিল্যান্ড ৩-০ তেই নিশ্চিত করেছে। ম্যাচসেরা হন ৬২ বলে ১৩৭ রান করা ফিন অ্যালেন।
নিউজিল্যান্ডের টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ১২৩ রান ছিল ব্রেন্ডন ম্যাককালামের। ফিন অ্যালেন এখন এই ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক।
পাকিস্তানের হয়ে বাবর আজম ৫৮ রান করেছেন।