বার্সেলোনার জয়ে অলমোর গোল

স্পোর্টস ডেস্ক

আগস্ট ২৮, ২০২৪, ০৭:১৬ এএম

বার্সেলোনার জয়ে অলমোর গোল

ডানি অলমো গোল করেছেন। পাশে চলে এলেন লামিন ইয়ামাল। ছবি: এক্স

লা লিগায় আগে গোল হজম করে আবার ২ গোল দিয়ে জিতল বার্সেলোনা। রায়ো ভায়েকানোকে তারা ২-১ গোলে হারিয়েছে। আর জয়ের নায়ক পেদ্রি ও ডানি অলমো। 

ডানি অলমো বার্সেলোনার হয়ে প্রথম গোল করলেন। ৯ মিনিটে উনাই লোপেজ ভায়েকানোকে লিড এনে দেন। ৬০ ও ৮২ মিনিটে বার্সেলোনাকে গোল এনে দিয়ে জেতান পেদ্রি ও অলমো। 

বার্সেলোনা চলতি মৌসুমে ৩ ম্যাচের প্রতিটি জিতেছে। ৯ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে রয়েছে। 

Link copied!