এবার প্রতিপক্ষ লেবানন

রাকিব ও সাদকে ছাড়া বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৩, ০৭:০০ পিএম

রাকিব ও সাদকে ছাড়া বাংলাদেশ

রাকিবকে ছাড়া নামবে বাংলাদেশ। খেলা মঙ্গলবার ছবি : বাফুফে

বিশ্বকাপ বাছাই পর্বে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে বিধ্বস্ত শুক্রবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। মঙ্গলবার লেবাননের মুখোমুখি লাল সবুজরা। কিংস অ্যারেনায় ওই ম্যাচে ফরোয়ার্ড রাকিব হাসান ও লেফটব্যাক সাদ উদ্দিনকে পাচ্ছেন না বাংলাদেশ দলের হাভিয়ের কাবরেরা। 

নভেম্বরে নিজেদের মাঠে মালদ্বীপের সঙ্গে ম্যাচে হলুদ কার্ড পেয়েছিলেন সাদ। অ্যাওয়ে ম্যাচে মালেতে একই কার্ড পান সাদ উদ্দিন। হলুদ কার্ড পেয়ে দুই ফুটবলারই ছিলেন গ্যারাকলে। তার মধ্যে মেলবোর্নে অস্ট্রেলিয়া ম্যাচে এই দুজনেই পেয়েছেন হলুদ কার্ড। অন্যদিকে মালদ্বীপের বিপক্ষে ঘরের মাটিতে লাল কার্ড পাওয়ায় মেলবোর্নে খেলতে না পারা মিডফিল্ডার সোহেল রানা ফিরছেন এই ম্যাচে। 

জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুনের কথা, ‘আমরা কাল রাতে (শুক্রবার) দেশে ফিরে জানতে পেরেছি সাদ ও রাকিবকে নিষেধাজ্ঞার কারণে লেবানন ম্যাচে পাওয়া যাবে না। এমন খবর শুনে আমাদের খারাপ লাগছে। আমরা জানতাম মালদ্বীপের বিপক্ষে প্রথম রাউন্ডে কার্ডের হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। বাফুফে থেকে এমনই খবর পেয়েছিলাম। কিন্তু বিপরীত চিত্র দেখতে পেলাম। এখন বিকল্প যারা আছে তাদের নিয়েই খেলতে হবে।’

 

Link copied!