ফেলিক্সের গোলে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২৩, ০২:৩০ পিএম

ফেলিক্সের গোলে বার্সার জয়

জোয়াও ফেলিক্সের একমাত্র গোলে রোববার লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছে  বার্সেলোনা। অ্যাটলেটিকো থেকে ধারে খেলতে আসা পর্তুগীজ ফরোয়ার্ড অলিম্পিক স্টেডিয়ামে ২৮ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন। 

এই ম্যাচের আগে এ্যাথলেটিকোর বেশ কয়েকজন খেলোয়াড় ফেলিক্সের সমালোচনা করেছেন। বার্সা কোচ জাভি হার্নান্দেজ অবশ্য তাদের ঐ সমালোচনাকে অনুপ্রেরণা হিসেবে দেখার জন্য ফেলিক্সের প্রতি আহবান জানিয়েছিলেন। আর সেটাই কাজে লেগেছে। 
এই জয়ে এ্যাথলেটিকোকে হটিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। এই মুহূর্তে শীর্ষ দুই দল রিয়াল মাদ্রিদ ও জিরোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে বার্সেলোনা। 

Link copied!