নিউজিল্যান্ড-ভারত মুম্বাইয়ের ওয়াংখেড়েতে মুখোমুখি

সেমিফাইনালে আসতে পারেন বেকহ্যাম

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৩, ০১:৪১ পিএম

সেমিফাইনালে আসতে পারেন বেকহ্যাম

মুম্বাইয়ে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে  মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও গত আসরের  রানর্স আপ  নিউজিল্যান্ড। পরের দিন কলকাতায় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিন আফ্রিকা।
২০১৯ সালে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের প্রতিশোধ দেখার আশায় কাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামটি কানায় কানায় পুর্ন থাকবে। স্বাগতিকদের সমর্থন যেগাতে এদিন বেশ কিছু বলিউড সেলিব্রিটি, সুপরিচিত ক্রীড়াবিদ এবং প্রাক্তন ক্রিকেটার ভিভিআইপি গ্যালারিতে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। 

যেখানে প্রাক্তন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সাথে যোগ দিতে পারেন ফুটবলের অন্যতম বড় আইকন ডেভিড বেকহ্যামও।
ইউনিসেফের শুভেচ্ছাদুত হিসেবে বর্তমানে ভারতে রয়েছেন বেকহ্যাম। নারী ক্ষমতায়ন এবং ক্রিকেটের সুন্দর এই খেলায় অন্তর্ভুক্তি ও লিঙ্গ সমতায়নে ইউনিসেফের সাথে সহযোগী হিসেবে  রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)।  
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাঁধভাঙ্গা জোয়ারের মতো সামনের দিকে এগিয়ে চলেছে স্বাগতিক ভারত। 

ইতোমধ্যে গ্রুপ পর্বের নয় ম্যাচের সবকটিতে জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষদল হিসেবে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি।

Link copied!