বেলিংহ্যাম বিশ্বে সবচেয়ে দামি ফুটবলার

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৪, ০৫:১১ পিএম

বেলিংহ্যাম বিশ্বে সবচেয়ে দামি ফুটবলার

জুড বেলিংহ্যাম বিশ্বে সবচেয়ে দামি ফুটবলার। রিয়াল মাদ্রিদের ইংলিশ ফুটবলার তিনি। আরলিং হালান্ডকে পেছনে ফেলেছেন এই নতুন তারকা। 

সুইজারল্যান্ডের ফুটবল পরিসংখ্যানভিত্তিক স্বাধীন গবেষণাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজের (সিআইইএস) প্রকাশিত খেলোয়াড়দের মূল্যতালিকাতেও দেখা যাচ্ছে তারই প্রতিফলন। 

সিআইইএস ছয় মাস পরপর প্রতিবেদন তৈরি করে বিশ্বের দামি খেলোয়াড়দের নিয়ে। হালনাগাদ তথ্য বলছে, এই মুহূর্তে সবচেয়ে দামি খেলোয়াড় ২০ বছর বয়সী বেলিংহ্যাম। ইংলিশ এই মিডফিল্ডারের বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে ২৬ কোটি ৭৫ লাখ ইউরো।

সিআইইএসের তালিকা অনুযায়ী সর্বোচ্চ দামি পাঁচ ফুটবলার : 
১. জুড বেলিংহাম (ইংল্যান্ড, রিয়াল মাদ্রিদ) : ৩২০৩ কোটি ৮২ লাখ 
২. আর্লিং হালান্ড (নরওয়ে, ম্যানচেস্টার সিটি) : ৩০০৮ কোটি ৬০ লাখ 
৩. ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ) : ২৯৯৭ কোটি ৮২ লাখ 
৪. রদ্রিগো (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ) : ২৯৬৯ কোটি ৮ লাখ 
৫. বুকায়ো সাকা (ইংল্যান্ড, আর্সেনাল) : ২৬৭০ কোটি ৮৫ লাখ

Link copied!