ব্রাজিলের জয়ের নায়ক এন্ড্রিক। ছবি: এক্স
মেক্সিকোর সঙ্গে ম্যাচটি মনে হয়েছিল ড্রয়ে শেষ হবে। অতিরিক্ত সময়ের খেলা চলছে। ঝড়ের মত এসময় গোল করেন ব্রাজিলের নতুন তারকা এন্ড্রিক। টেক্সাসের কাইল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে ব্রাজিল ৩-২ গোলে হারিয়েছে মেক্সিকোকে।
ম্যাচের পাঁচ মিনিটে লিড নেয় ব্রাজিল। আন্দ্রেস পেরেইরা গোল করেছেন। মার্টিনেলি ৫৪ মিনিটে লিড ২-০ করেন। ব্রাজিল সহজে জিতবে মনে হচ্ছিল। মেক্সিকোর জুলিয়ান ও আয়ালা গোল করে স্কোর ২-২ করে ফেলেন।
এন্ড্রিক শেষে করেন শেষ সময়ে (৯০+৬)। আর ব্রাজিল জয় তুলে নেয়।