দশ ম্যাচ হেরে ঢাকার বিদায়

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০১:১৬ পিএম

দশ ম্যাচ হেরে ঢাকার বিদায়

খুলনার পারনেল ম্যাচসেরা হন ১৯ রানে ৩ উইকেট নিয়ে ছবি : ফেসবুক

টানা পাঁচ ম্যাচ হারের পর অবশেষে বিপিএলে জয়ের দেখা পেল খুলনা টাইগার্স। শুক্রবার নিজেদের নবম ম্যাচে খুলনা ৫ উইকেটে হারিয়েছে দুর্দান্ত ঢাকাকে। 

এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে উঠে প্লে-অফে দৌড়ে  টিকে থাকলো প্রথম চার ম্যাচ জয়ের পর হারের বৃত্তে বন্দি হওয়া খুলনা। 
১০ ম্যাচে ৫টি করে জয়-হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠলো খুলনা। ১১ ম্যাচে ১ জয় ও ১০ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই থাকলো ঢাকা। জয় দিয়ে আসর শুরুর পর এ নিয়ে  টানা ১০ ম্যাচ হারলো ঢাকা।  

Link copied!