ছবি: সংগৃহীত
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা না পেলেও অতিরিক্ত সময়ে ৯ জনের আল-আহলি জয় তুলে নেয়। ১-০ গোলে জাপানের মাচিদা জেলভিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার সেরা ক্লাবের শিরোপা জেতে সর্বোচ্চ চ্যাম্পিয়নের খেতাবধারী আল-আহলি।
শনিবার রাতে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টিং সিটিতে অনুষ্ঠিত ফাইনালে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ—দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও কোনো পক্ষই গোল করতে পারেনি।
ম্যাচের ৬৮তম মিনিটে জাকারিয়া আল হাওসাওয়ি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আল-আহলি। এরপর যোগ করা সময়ের ৯০ মিনিটে মোহাম্মদ ইউসুফ লাল কার্ড দেখলে সৌদি ক্লাবটি ৯ জনে নেমে আসে।
তবে সংখ্যাগতভাবে পিছিয়ে পড়েও ম্যাচের ৯৬তম মিনিটে ফারাস আল-বারিকানের গোলেই এগিয়ে যায় আল-আহলি। ৯ জনের দল নিয়েও সেই লিড শেষ পর্যন্ত ধরে রেখে অসাধ্য সাধন করে স্বাগতিকরা।
এই জয়ের মাধ্যমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল আল-আহলি।