না ফেরার দেশে চলে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের ফুটবল কিংবদন্তি স্যার ববি চার্লটন। ১৯৬৬ বিশ্বকাপে ইংল্যান্ডের সদস্য ছিলেন তিনি।
ইউনাইটেডের সর্বকালের সেরা ফুটবলার স্যার ববি। স্যার ববি ৮৬ বছর বয়সে মারা গেলেন। ইংল্যান্ডের হয়ে তিনি ১০৬ ম্যাচ খেলেছেন। ৪৯টি গোল তার।
ইউনাইটেডের হয়ে তিনি ৭৫৮টি ম্যাচ খেলেছেন। আর ২৪৯টি গোল তার নামের পাশে।