ডিসেম্বর ২৭, ২০২৩, ০৪:৩০ পিএম
সেঞ্চুরিয়ান এলগার ছবি : টুইটার
ডিন এলগারের সেঞ্চুরিতে ভর করে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে লিড পেল দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা ছিল বুধবার (২৭ ডিসেম্বর)।
দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ২৫৬ রানে দিন শেষ করেছে। ১১ রানের লিড হয়েছে আর ৫ উইকেট আরও হাতে। এলগার ১৪০ ও জেনসেন ৩ রানে অপরাজিত রয়েছেন।
ভারত প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট হয়।