সেন্ট জর্জেসে ঝড়ো সেঞ্চুরি করে ইংল্যান্ডকে জেতালেন ওপেনার ফিল সল্ট। ৫৬ বলে ১০৯ রান করে অপরাজিত ছিলেন। ইংল্যান্ড ম্যাচটি ৭ উইকেটে জেতে।
তৃতীয় টি টোয়েন্টি জেতায় ৫ ম্যাচের সিরিজে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। সল্ট ম্যাচসেরা হয়েছেন জয়ে ভূমিকা রাখায়। চতুর্থ ম্যাচটি ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করে ২২২ রান সংগ্রহ করে। পুরান ৮২ রান করেন। জবাবে ইংল্যান্ড ১৯.৫ ওভারে জয় নিশ্চিত করে (২২৬/৩)।