ফরাসি ওপেন চ্যাম্পিয়ন আলকারেজ

স্পোর্টস ডেস্ক

জুন ৯, ২০২৪, ০৫:৫৮ পিএম

ফরাসি ওপেন চ্যাম্পিয়ন আলকারেজ

প্যারিসে ফরাসি ওপেনের ফাইনালে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন কার্লোস আলকারেজ। রবিবার ফাইনালে তিনি আলেকজান্ডার জাভেরেভকে পরাজিত করেন।

এটি আলকারেজের তৃতীয় গ্র্যান্ড স্লাম। এর আগে তিনি ইউএস ওপেন ও উইম্বলডন জিতেছেন। ২১ বছর বয়সী এই টেনিস খেলোয়াড় ফাইনালে জাভেরেভকে ৬-৩,২-৬, ৫-৭,৬-১, ৬-২ গেমে হারান। 

প্রথম ফরাসি ওপেন জিতে চমকে দিলেন তিনি। তিনটি তিনরকম গ্র্যান্ড স্লাম জেতা হয়ে গেছে তার। 

Link copied!