চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের পেসার ইবাদত হোসেন। বাংলাদেশের জন্য বিশাল ধাক্কা এটা।
৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলংকার বিপক্ষে ৩১ আগস্ট। আর সেটা সেদেশেই। এমন গুরুত্বপূর্ণ আসরের আগে এবাদতকে হারাল বাংলাদেশ। বাংলাদেশের পরের ম্যাচটি পাকিস্তানের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে।
আফগানিস্তানের বিপক্ষে চোটে পড়েছিলেন ইবাদত। সেখান থেকে সেরে উঠতে পারেননি তিনি। ফলে তার এশিয়া কাপে যাওয়া হচ্ছে না।
ইবাদতের বদলে তানজিম হাসান সাকিব বা খালেদ আহমেদ সুযোগ পেতে যাচ্ছেন।