আর্জেন্টিনার ক্লাব ছেড়ে আবাহনীতে ফিরছেন জামাল

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৯:৪৬ এএম

আর্জেন্টিনার ক্লাব ছেড়ে আবাহনীতে ফিরছেন জামাল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া আর্জেন্টিনার ক্লাব ‘সোল দে মায়ো’ ছেড়ে আবাহনীতে লিমিটেডে ফিরছেন।  বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে যোগ দিতে সম্মত হয়েছেন তিনি। আবাহনীর ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তিনি বলেন , “সে (জামাল) দ্বিতীয় লেগে আবাহনীর হয়ে খেলবে। চুক্তি হয়ে গেছে।”

গত বছরের আগষ্টে  আর্জেন্টিনার ক্লাব ‘সোল দে মায়োতে’ ​চুক্তিবদ্ধ হওয়ার পর জামাল তার দক্ষিণ আমেরিকার যাত্রা শুরু করেন। প্রথম ম্যাচেই তিনি দলের পক্ষে গোল করে জয় ছিনিয়ে আনেন।

আবাহনীর আর্জেন্টিনার প্রধান কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি এই মৌসুমে স্কাই ব্লুজে যোগ দেওয়ার পর সাবেক শিষ্য জামালকে সই করতে আগ্রহ দেখিয়েছেন।

ক্রুসিয়ানি ও জামাল এর আগে ২০২১-২২ বাংলাদেশ প্রিমিয়ার লিগের মৌসুমে বর্তমানে বিলুপ্ত সাইফ স্পোর্টিং ক্লাবে একসাথে কাজ করেছিলেন।

এই জুটি এখন স্কাই ব্লু ব্রিগেডের একটি নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত।

ডেনমার্কে জন্মগ্রহণ করা মিডফিল্ডার জামাল ভূইয়া ২০১২ সালে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলা শুরু করার পর থেকে আবাহনীই ছিল তার প্রথম ক্লাব।

পরবর্তীতে তিনি, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, সাইফ স্পোর্টিং ও চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলেছেন ।

Link copied!