জুড বেলিংহ্যাম আবার গোল করলেন। আর জিতলো এবার রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগে। ১৪ বারের শিরোপাধারীদের হয়ে দুটি গোল রড্রিগো ও বেলিংহ্যামের। ২-১ গোলে তারা হারালো ব্রাগাকে। চলতি মৌসুমে টানা ৩ ম্যাচে জিতেছে রিয়াল।
প্রথম আক্রমণেই গোলের দেখা পেয়ে যায় ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ। ১৬ মিনিটে রড্রিগোর গোলে এগিয়ে যায়। ভিনিসিয়ুস জুনিয়রের বাড়ানো বলে ছয় গজ বক্স থেকে স্লাইড শটে বল জালে পাঠান রড্রিগো।
৬১ মিনিটে রিয়ালের ব্যবধান বাড়ান বেলিংহ্যাম। এই গোলেও অ্যাসিস্ট ভিনিসিয়ুস জুনিয়রের। রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচে তিন গোল বেলিংহ্যামের।
চ্যাম্পিয়ন্স লিগের ‘এ’ গ্রুপের ম্যাচে কোপেনহেগেনকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলটির জয়ে বড় অবদান হ্যারি ম্যাগুয়ারের।