সেঞ্চুরিয়ান হেনরিখ ক্লাসেন ছবি : ফেসবুক
হেনরিখ ক্লাসেনের ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২২৯ রানে দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে।
এই ম্যাচে ক্লাসেন ৬৭ বলে ১০৯ রান করেন। ম্যাচ সেরা হন। কারণ তার এই বিধ্বংসী ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৩৯৯ রান সংগ্রহ করে।
জবাবে ২২ ওভারে ১৭০ রানে অলআউট হয় বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। জেরাল্ড কোয়েটজে ৩টি উইকেট নেন। আর ২টি করে উইকেট লুঙ্গি এনগিদি ও জেনসেনের।
ইংল্যান্ডের বেন স্টোকস এই বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যর্থ হলেন। ৫ রানে রাবাদার শিকার তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় রান প্রোটিয়াদের। ষষ্ঠ উইকেটে মার্কো জানসেনের সাথে ৭৭ বলে ১৫১ রান যোগ করেন ক্লাসেন। জানসেন ৪২ বলে অপরাজিত ৭৫, রেজা হেনড্রিক্স ৮৫ ও রাসি ভ্যান ডার ডুসেন ৬০ রান করেন।
মুম্বাইয়ে টস জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় ইংল্যান্ড।
বিস্তারিত আসছে...............