হাইজাম্পে মাহফুজুর জিতলেন ব্রোঞ্জ

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৬:২০ পিএম

হাইজাম্পে মাহফুজুর জিতলেন ব্রোঞ্জ

রবিবার জহির ৪০০ মিটারে রুপা জিতেছিল। সোমবার ইমরানুর ৬০ মিটার স্প্রিন্টে মন খারাপ করেছেন চতুর্থ হয়ে। কিন্তু হাইজাম্পে মাহফুজুর ব্রোঞ্জ জিতেছেন। 

বাংলাদেশ এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ২টি পদক পেয়েছে। ২.১৫ মিটার উচ্চতায় লাফিয়ে ব্রোঞ্জ জিতেছেন তিনি। ২.১৯ মিটারে ব্যর্থ হয়ে এই পদক জেতেন তিনি। এই ইভেন্টে ২.১৯ মিটার উচ্চতায় লাফিয়ে স্বর্ণ জেতেন জাপানের কামাতসু রিওচি এবং একই উচ্চতায় লাফিয়ে রুপা জেতেন একই দেশের হাইজাম্পার সেকো ইউতো। 

২০১৯ নেপাল সাউথ এশিয়ান গেমসে ২.১৫ মিটার উচ্চতায় লাফিয়ে রুপা জিতেছিলেন মাহফুজুর রহমান।

Link copied!