ব্রাজিল হেরেছে কলম্বিয়ার কাছে

মেসির আর্জেন্টিনাকে থামাল উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৩, ০৩:১৩ এএম

মেসির আর্জেন্টিনাকে থামাল উরুগুয়ে

এভাবে হাতাহাতিতে জড়িয়ে পড়েন মেসি ছবি : টুইটার

সর্বশেষ আর্জেন্টিনা কবে হেরেছে মনে করা কঠিন। সেই আর্জেন্টিনাকে হারিয়ে দিল উরুগুয়ে। বিশ্বকাপ ২০২৬ এর বাছাই পর্বের ম্যাচ। উরুগুয়ে ২-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। 

এদিকে ব্রাজিলও হেরেছে এদিন। ব্রাজিল ২-১ গোলে কলম্বিয়ার কাছে হেরেছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে অভাবনীয় এক রাত গেল। 

লিওনেল মেসি এ ম্যাচে গোল পেলেন না। হাতাহাতিতে জড়ালেন। অবশ্য খেলা শুরুর আগে বন্ধু সুয়ারেজের সঙ্গে হাসি ঠাট্টা করেন। মেসির আর্জেন্টিনা হারতে পারে সেটা বিশ্বাস করা কঠিন। 

৫ ম্যাচে এই অঞ্চলে ১২ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা শীর্ষে রয়েছে। ব্রাজিল ৭ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চমস্থানে। ৫ বারের চ্যাম্পিয়নদের বিপদ সামনে। 

উরুগুয়ের আরাউজো গোল করেন ৪১ মিনিটে। ৮৭ মিনিটে নুনেজ ব্যবধান দ্বিগুণ করেন। এদিকে ব্রাজিল ১-০ গোলে এগিয়ে গিয়েছিল মার্টেনেলির গোলে। কলম্বিয়ার লুইজ ডিয়াজ জোড়া গোল করে হারান ব্রাজিলকে। 

বিশ্বকাপে সেই সৌদি আরবের ম্যাচে শেষ হেরেছিল আর্জেন্টিনা। ১৪ ম্যাচ পর হেরেছে ৩ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

Link copied!