মোহনবাগানকে হারাল কিংস

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ৭, ২০২৩, ০৬:১১ পিএম

মোহনবাগানকে হারাল কিংস


মোহনবাগানকে হারিয়ে চমকে দিল বসুন্ধরা কিংস। পিছিয়ে থেকে দুরন্ত লড়াই করে কিংস অ্যারেনায় অবিশ্বাস্য খেলা উপহার দিল ব্রুজেনের দলটি। এএফপি কাপের ম্যাচে মোহনবাগান সুপারজায়ান্টসকে তারা ২-১ গোলে হারিয়েছে। 

এ জয়ের ফলে বি-গ্রুপের পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বাংলাদেশের ক্লাবটি। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে   টেবিলের দুইয়ে বসুন্ধরা। 

সমান ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে গোল ব্যবধান এগিয়ে থাকায় মোহনবাগান শীর্ষে আছে। ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উড়িষ্যা এফসি। মালদ্বীপের ক্লাব মাজিয়া ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে। কিংসের দুটি গোল মিগুয়েল ও রবিনহোর। 

 

Link copied!