বাংলাদেশের অফ স্পিনার নাইম হাসান মনে করেন, ২০০ থেকে ২২০ রান টার্গেট দিলে নিউজিল্যান্ডকে ঢাকা টেস্টে হারানো যাবে।
মিরপুরের পিচে ব্যাট করা বেশ কঠিন। বাংলাদেশ তৃতীয় দিন শেষে ৩০ রানের লিড নিয়েছে। নাইম দিনের খেলা শেষে কথা বলতে আসেন। তিনি বলেন,‘ ইনশা আল্লাহ, ২০০-২২০ রান করলে ডিফেন্ড করতে পারব। প্রথম দিনের তুলনায় আজ উইকেট একটু ভালো ছিল ব্যাটিংয়ের জন্য। আমরা যদি একটা ভালো স্কোর করতে পারি, তাহলে ইনশা আল্লাহ জিতব। আমরা এখন ম্যাচে এগিয়ে আছি। এটা ধরে রাখতে হবে। যত ভালো ব্যাট করব, (অবস্থান) তত ভালো হবে।’
মিরপুর টেস্টের আরও ২দিন রয়েছে। বৃষ্টির পর পিচের পরিস্থিতি কেমন সেটা নিয়ে সবার মনেই প্রশ্ন আছে। নাইম জানান, নিজের সেরা খেলাটাই খেলতে চেষ্টা করবেন।