নভেম্বর ১১, ২০২৩, ০৭:১৩ পিএম
আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ৪ সেমিফাইনালে খেলা দলকে খুঁজে পাওয়া গেছে। ১৫ নভেম্বর ভারত ও নিউজিল্যান্ড মুম্বাইয়ের ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে। দুপুর ২টা ৩০ এই খেলা শুরু হবে।
১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে লড়বে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। গত ২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ড ও ভারত সেমিফাইনাল খেলেছে। ভারত হেরেছিল ম্যানচেস্টারে।
১৯৯৯ সালে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে টাই করেছিল। অস্ট্রেলিয়া ফাইনালে চলে যায় ও শিরোপা জেতে পাকিস্তানকে হারিয়ে। এবার দক্ষিণ আফ্রিকার প্রতিশোধের মিশন। এই সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনসে।