ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০১:৪৩ পিএম
নামিবিয়ার ক্রিকেটার নিকোল লফটি এটন টি টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেছেন। ৩৩ বলে তিনি তিন অঙ্কের রানে পৌঁছে যান।
নেপালের কুশল মাল্লা এর আগে ৩৪ বলে সেঞ্চুরি করেছিলেন। সে রেকর্ড ভেঙে গেল নিকোলের কাছে। সেই নেপালের বিপক্ষেই এই রেকর্ড গড়েন তিনি।
নেপালে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ চলছে। সেখানে এই রেকর্ড গড়েন নিকোল। ৩৬ বলে ১০১ রানে আউট হন। তার আগেই রেকর্ড হয়ে যায়।
তার এই ইনিংসে রয়েছে ১১টি চার ও ৮টি ছয়।