পাকিস্তান অলআউট ১৯১ রানে

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৩, ০৫:৫২ পিএম

পাকিস্তান অলআউট ১৯১ রানে

আহমেদাবাদে সুবিধা করতে পারল না পাকিস্তান। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান যা প্রতিরোধ করেছেন। এছাড়া ভারতীয় বোলাররা দারুণভাবে কাজ করেছে। 

পাকিস্তান অলআউট হলো ১৯১ রানে। পাকিস্তানের ব্যাটাররা একেবারে ব্যর্থ। বাবর ৫০, রিজওয়ান ৪৯, ইমাম ৩৬ রান করেন।

ভারতের পেসার ও স্পিনাররা সবাই সফল হয়েছে। বুমরাহ, সিরাজ ও পান্ডিয়া ২টি করে উইকেট নেন। স্পিনার রবিন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব সমান ২টি করে উইকেট নেন।

২৯ দশমিক ৩ ওভারে মাত্র ২ উইকেট ১৫৫ রান তুলে বড় স্কোরেরই ইঙ্গিত দিচ্ছিলো  পাকিস্তান। এরপরই ভারতের পাঁচ বোলারদের সামনে অসহায় আত্মসমর্পন করে পাকিস্তানের মিডল ও লোয়ার অর্ডার ব্যাটাররা। ৩৬ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ১৯১তে গুটিয়ে যায় পাকিস্তান। ভারতের পাঁচ বোলার জসপ্রিত বুমরাহ-মোহাম্মদ সিরাজ-হার্ডিক পান্ডিয়া-কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট নেন। পাকিস্তানের পক্ষে অধিনায়ক বাবর আজম সর্বোচ্চ  ৫০ এবং মোহাম্মদ রিজওয়ান দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান করেন। 
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট হাতে ইনিংস শুরু করে ভারতীয় পেসারদের দারুনভাবে সামাল দিচ্ছিলেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম উল হক। ৪৮ বলে ৪১ রান সংগ্রহ করেন তারা।  অষ্টম ওভারের শেষ বলে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শফিককে ২০ রানে থামিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন পেসার মোহাম্মদ সিরাজ। 
সতীর্থকে হারালেও ইনিংস বড় করার পথে ছিলেন ইমাম। কিন্তু ১৩তম ওভারে থামতে হয় তাকে। পেসার হার্ডিক পান্ডিয়ার বুদ্ধিদীপ্ত ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন ৬টি চারে ৩৬ রান করা ইমাম।  
৭৩ রানে দুই ওপেনারের বিদায়ের পর পাকিস্তানের হাল ধরেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ভারতের বোলারদের স্বাচ্ছন্দ্যে খেলে ১৯তম ওভার দলের রান তিন অংকে নেন এ জুটি।
২৯তম ওভারে বাউন্ডারি মেরে ওয়ানডে ক্যারিয়ারে ২৯তম হাফ-সেঞ্চুরি পূর্ন করেন  বাবর। পরের ওভারে বাবরকে বোল্ড করে ভারতকে গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু এনে দেন সিরাজ। ৭টি চারে ৫৮ বলে ৫০ রান করেন বাবর। রিজওয়ান-বাবর  তৃতীয় উইকেটে ১০৩ বলে ৮২ রান যোগ করেন। 
দলীয় ১৫৫ রানে তৃতীয় ব্যাটার হিসেবে বাবর ফেরার পর পাকিস্তানের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে। ৮০ বল ও ৩৬ রান শেষ ৮ উইকেট হারিয়ে ৪২ দশমিক ৫ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। 
বাবরের পর সৌদ শাকিলকে ৬ ও ইফতিখার আহমেদকে ৪ রানে স্পিনার কুলদীপ যাদব, রিজওয়ানকে ৪৯ ও শাদাব খানকে ২ রানে পেসার জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ নওয়াজকে ৪ রানে পান্ডিয়া ও হাসান আলিকে ১২ ও হারিস রউফকে ২ রানে শিকার করেন স্পিনার রবীন্দ্র জাদেজা। 
ভারতের পক্ষে বুমরাহ-সিরাজ-পান্ডিয়া-কুলদীপ ও জাদেজা ২টি করে উইকেট নেন। বিশ^কাপ ইতিহাসে এক ইনিংস পাঁঁচ বোলারের প্রত্যকে ২টি করে উইকেট নেয়ার ক্ষেত্রে এটি তৃতীয় ঘটনা। এর আগে ২০১১ সালে মোহালিতে পাকিস্তানের বিপক্ষে ভারত এবং ২০১৫ সালে ক্রাইস্টচার্চে শ্রীলংকার বিপক্ষে নিউজিল্যান্ডের পাঁচ বোলারের প্রত্যকে ২টি করে উইকেট শিকার করেছিলেন। 

 

Link copied!