মেলবোর্নে লড়ছে পাকিস্তান। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ১২৪ রানে পিছিয়ে তারা। ৬ উইকেটে প্রথম ইনিংসে ১৯৪ রান তুলে দিন শেষ করেছে দলটি।
অস্ট্রেয়িা প্রথম ইনিংসে ৩১৮ রান করেছে। হাতে এখন ৪ উইকেট রয়েছে। আর কতটা পথ যাবে দলটি? রিজওয়ান ২৯ ও জামাল ২ রানে অপরাজিত আছেন।
দ্বিতীয় দিন পতন হয়েছে ১৩ উইকেটের । তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টির কারনে ৬৬ ওভার খেলা হয়। টস হেরে প্রথমে ব্যাট করে দিন শেষে ৩ উইকেটে ১৮৭ রান করেছিলো অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেন ৪৪ ও ট্রাভিস হেড ৯ রানে অপরাজিত থাকেন।
৩ টেস্টের সিরিজ। প্রথমটি অস্ট্রেলিয়া ৩৬০ রানে জিতে ১-০ তে এগিয়ে রয়েছে।