বিশ্বকাপের থিম সংয়ে রনভীর

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৪:৫৬ এএম

বিশ্বকাপের থিম সংয়ে রনভীর

৫ অক্টোবর পর্দা উঠবে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের। বিশ্বকাপের থিম সং ‍‍`দিল জশন বলে’। গানটির ভাষা হিসেবে বেছে নেওয়া হয়েছে হিন্দি।

২০ সেপ্টেম্বর মুক্তি পায় ওয়ানডে বিশ্বকাপের থিম সং।  যার বাংলা অর্থ অনেকটা এমন -‍‍`হৃদয় উদযাপন করে‍‍`।  গানে পারফরম্যান্স করেছে বলিউড সুপারস্টার রনভীর সিং। আগেই এই থিম সং-এর পোস্টার প্রকাশ করা হয়েছিল।

গানটি লিখেছে‌ন শ্লোক লাল এবং সাবেরী ভার্মা। গানটি গেয়েছেন প্রীতম, নাকাস আজিজ, শ্রীরামা চন্দ্র, আকাশ মিশ্র, জোনিতা গান্ধী, আকসা ও চরণ। 

Link copied!