জানুয়ারি ৩, ২০২৪, ১১:১৭ পিএম
রুডিগারের একমাত্র গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ছবি : টুইটার
অ্যান্তোনিও রুডিগারের গোলে ভর করে বুধবার রাতে লা লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। মায়োর্কার বিপক্ষে ১-০ গোলের এই জয়ে শীর্ষস্থান অটুট তাদের।
অবশ্য অপর ম্যাচে জিরোনা ৭ গোলের থ্রিলারে ৩ পয়েন্ট বের করে এনেছে। অ্যাটলেটিকো মাদ্রিদকে তারা ৪-৩ গোলে হারিয়েছে।
১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ শীর্ষে অবস্থান করছে। সমান পয়েন্ট নিয়ে জিরোনার অবস্থান দ্বিতীয়। শিরোপা লড়াই জমিয়ে তুলেছে ক্লাবটি।
ম্যাচের ৭৮ মিনিটে রুডিগার গোল করেন। আর এই গোলে এসেছে জয়। ওদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের আলভারো মোরাতা হ্যাটট্রিক করলেও দলকে জেতাতে পারেননি। ম্যাচের ফল ৩-৩ হয়েছিল। জিরোনার মার্টিন যোগ করা সময়ে (৯০+ ১) জয়সূচক গোল করেন।