লা লিগায় জিরোনাকে স্রেফ উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। ৩-০ গোলের এই জয়ে ফর্মের তুঙ্গে থাকা জুড বেলিংহ্যাম নাম লিখিয়েছেন। তবে শেষে নাচোর লাল কার্ড কিছু পুড়িয়েছে রিয়ালকে।
পুরো ম্যাচে নিয়ন্ত্রণ রিয়ালের হাতেই ছিল। ১৭ ও ২১ মিনিটে জোসেলু ও চুয়ামেনির গোল। ৭১ মিনিটে বেলিংহ্যাম গোল করে ৩-০ করে ফেলেন স্কোরলাইন।
লা লিগায় ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে বার্সেলোনা।