কোপা আমেরিকা ২০২৪

ফাইনালে রদ্রিগেজের কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক

জুলাই ১১, ২০২৪, ০২:৫১ এএম

ফাইনালে রদ্রিগেজের কলম্বিয়া

কলম্বিয়াকে ফাইনালে তুলে কাঁদছেন জেমস রদ্রিগেজ। ছবি: এক্স

উরুগুয়েকে হারিয়ে ফাইনালে উঠেছে কলম্বিয়া। কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে দশজনের কলম্বিয়া ১-০ গোলে পরাজিত করে উরুগুয়েকে। এখন ১৫ জুলাই ফাইনালে কলম্বিয়ার প্রতিপক্ষ গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচের ৩৯ মিনিটে জেমস রদ্রিগেজের পাস থেকে গোল করেন জেফারসন লেরমা। ৪৫ মিনিটে ডানিয়েল মুনোজ লাল কার্ড দেখেন। ১০ জনের দলে পরিণত হয়ে কলম্বিয়া পরের ৪৫ মিনিট খেলেছে। উরুগুয়ে তবু গোলের দেখা পায়নি।

রদ্রিগেজ এই আসরে ৬টি গোলে অ্যাসিস্ট করেছেন। এক আসরে দক্ষিণ আমেরিকান ফুটবলারদের মধ্যে এতগুলা অ্যাসিস্ট রয়েছে শুধু পেলের। ১৯৭০ সালের বিশ্বকাপে তিনি ৬ অ্যাসিস্ট করেন।

Link copied!