মার্চ ১৫, ২০২৪, ০৮:০৯ এএম
আগের ম্যাচে রান তাড়া করে সফল ছিল বাংলাদেশ ছবি : বিসিবি
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নিয়েছে শ্রীলংকা। ডিউ ফ্যাক্টরের জন্য পরের ব্যাট করবে তারা। বাংলাদেশ এখন প্রথমে ব্যাট করবে।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথমটি জিতে ১-০ তে এগিয়ে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের হাতছানি। শ্রীলংকা প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং নিয়েছিল। এবার তারা ফিল্ডিং নিল।
সন্ধ্যার পর শিশিরের জন্য মাঠ পিচ্ছিল হয়। বল ভিজে যাওয়ায় গ্রিপ করতে সমস্যা হয়। আবার পিচও ব্যাটিং সহায়ক ছিল। শ্রীলংকা এ ম্যাচে নিজেদের মেলে ধরতে চায়।
প্রথম ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে জেতে। নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেছিলেন। শ্রীলংকা আগে ব্যাট করে ২৫৫ রান করে। বাংলাদেশ অবশ্য হালকা বিপদে পড়ে । কিন্তু ব্যাট করতে সমস্যা হয়নি পরে।