চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে সাকিব ১টি উইকেট পান। আগের ইনিংসে তার ৩ উইকেট ছবি : আইসিসি
চট্টগ্রামে জয়ের জন্য বাংলাদেশকে ৫১১ রানের টার্গেট দিয়েছে শ্রীলংকা। সিলেটেও ৫১১ রানের টার্গেট দিয়েছিল সফরকারীরা। বাংলাদেশ সে টেস্টে ১৮২ রানে অলআউট হয়।
মঙ্গলবার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে শ্রীলংকা ৭ উইকেটে ১৫৭ রানে ইনিংস ঘোষণা করে।
বাংলাদেশ রান তাড়া করতে নেমেছে। লাঞ্চের আগে বিনা উইকেটে ৩১ রান তুলেছে তারা। জাকির ১১ ও জয় ১৯ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে ম্যাথুস ৫৬ রান করেন। শ্রীলংকার দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ স্কোর এটা। আর তাকে বোল্ড করেন আবার সাকিব। হাসান মাহমুদ ৪টি উইকেট পান।
২ টেস্টের সিরিজ। শ্রীলংকা সিলেট টেস্ট জিতে ১-০ তে এগিয়ে রয়েছে।