সাফ নারী অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে আগেই। শনিবার সাফ জানায়, এ আসরে ৪ গোলদাতা বাংলাদেশের সাগরিকা টুর্নামেন্ট সেরা।
ফাইনালের দিন বাংলাদেশ ও ভারত যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। নানা নাটকীয়তা ছিল সেদিন। বাংলাদেশ ও ভারত ১-১ থাকার পর টাইব্রেকারে ম্যাচ যায়। সেখানে ফলাফল ১১-১১ হয়। তারপর টসে শিরোপা দেয়া হয় ভারতকে। বাংলাদেশ এই সিদ্ধান্ত নাকোচ করলে ম্যাচ কমিশনার দুদলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে।
রবিবার বাংলাদেশে ফুটবল ফেডারেশনে মেডেল বুঝে পাবেন নারী ফুটবলাররা।