ইউরো চ্যাম্পিয়নশিপের পর অবসরের ঘোষণা দিয়েছেন রিয়াল মাদ্রিদের জার্মান ফুটবলার টনি ক্রুস। জার্মানির জার্সি তুলে রাখবেন। এমনকি রিয়াল মাদ্রিদেও খেলছেন না তিনি।
রিয়াল মাদ্রিদ ছেড়ে আর কোনো ক্লাবে যেতে চাননি ক্রুস। এ ব্যাপারে বলেন, ‘ আমি সব সময় বলেছি এখানে (রিয়াল মাদ্রিদ) অবসর নেবো। অন্য ক্লাবে যেতে চাইনি।’
জার্মানি এবার ইউরোর স্বাগতিক। টনি শেষটা মধুর করতে চান।