আর্জেন্টিনাকে পেয়ে যা বললেন কেপ ভার্দে কোচ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৭, ২০২৬, ০৪:২১ পিএম

আর্জেন্টিনাকে পেয়ে যা বললেন কেপ ভার্দে কোচ

ছবি: সংগৃহীত

অভিষেক বিশ্বকাপেই ইতিহাস গড়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ ‘এইচ’ থেকে রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করার পর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন দলের প্রধান কোচ বুবিস্তা।

হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচের পর সংবাদ সম্মেলনে দেশের পতাকা গায়ে জড়িয়ে উপস্থিত হন তিনি। তখনই জানতে পারেন, জনসংখ্যার বিচারে বিশ্বকাপের নকআউটে ওঠা সবচেয়ে ছোট দেশ এখন কেপ ভার্দে। এছাড়া ২০১০ সালের পর প্রথম অভিষেককারী দল হিসেবেও তারা নকআউটে জায়গা করে নিয়েছে।

এই কীর্তির প্রতিক্রিয়ায় বুবিস্তা বলেন, “আমি জানতামই না। তাহলে আমরা প্রমাণ করেছি, মনোযোগ, দৃঢ়তা আর সংগঠিত প্রচেষ্টা থাকলে ছোট দেশও বড় স্বপ্ন পূরণ করতে পারে। আমরা দেখিয়ে দিয়েছি, কিছুই অসম্ভব নয়।”

তিনি বলেন, কেপ ভার্দে শুধু নিজেদের দেশকেই নয়, আফ্রিকা এবং বিশ্বের সব ছোট দেশকেও প্রতিনিধিত্ব করেছে।

কোচ আরও বলেন, “আমি সব সময় বিশ্বাস করেছি, একদিন না একদিন কেপ ভার্দে বিশ্বকাপে খেলবে। পথটা কঠিন ছিল, কিন্তু আমরা ধাপে ধাপে এগিয়েছি। এখন নকআউটে ওঠাটা আমাদের জনগণ, সমর্থক এবং সবচেয়ে বেশি খেলোয়াড়দের জন্য গর্বের মুহূর্ত।”

গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো প্রতিপক্ষের বিপক্ষে তিনটি ড্র করেই ইতিহাস গড়েছে আফ্রিকার দ্বীপরাষ্ট্রটি।

নকআউট পর্বে তাদের সামনে অপেক্ষা করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসিদের বিপক্ষে ম্যাচ নিয়ে বুবিস্তা বলেন, “আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারাটা আমাদের জন্য গর্বের। তবে প্রতিপক্ষ যেই হোক, আমরা নিজেদের ফুটবল খেলব। আমরা জানি, তাদের দলে বিশ্বের সেরা ফুটবলাররা আছেন। আর আছেন মেসি, যাকে অনেকেই সর্বকালের সেরা মনে করেন।”

এদিকে ম্যাচ শেষের পর ড্রেসিংরুমে কেপ ভার্দের খেলোয়াড়দের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ইতিহাস গড়ার আনন্দে উদযাপনে মেতে ওঠেন

Link copied!