সিলেটে প্রথম টি টোয়েন্টিতে ঝড় তোলেন জাকের ছবি : টুইটার
বাংলাদেশ ম্যাচে ৩ রানে হেরে গেছে। তবে মন জিতেছে তারা। বিশেষ করে জাকের আলী অনিক। তিনি সংবাদ সম্মেলনে এসেছিলেন। তার বোন শাকিলা ববি একটি জাতীয় দৈনিকের সিলেট প্রতিনিধি। তিনি যখন প্রশ্ন করলেন তখন সবাই চমকে যান। অবশ্য জাকের আগেই জানতেন। সে জন্য চমকে না গিয়ে উত্তর দিয়েছেন।
সিলেট জাকেরের শহর। এই মাঠে অনেক খেলেছেন আগে। চিরচেনা পরিবেশে শ্রীলংকার বিপক্ষে ৩৪ বলে ৬৮ রান করেন। বোন শাকিলা ববি প্রশ্ন করেন, আপনি তো সিলেটের ছেলে, সবাই আপনার নাম ধরে চিৎকার করেছে। কেমন লেগেছে আসলে। জাকের বলেন,‘ আমি সব সময় সিলেটের মাঠে খেলতে পছন্দ করি। আমার প্রথম শ্রেণির অভিষেকও এখানে। উইকেট খুব ভালো ছিল। সবকিছুই ঠিক ছিল, যদি ম্যাচটা জিততে পারতাম আরও ভালো লাগত।’
বেশ চমকে যায় সবাই। কারণ জাকেরের বোন সাংবাদিক সবার অজানা ছিল। পরে জাকের আরও প্রশ্নের উত্তর দেন। আফসোস প্রকাশ করেন। ম্যাচটা শেষে এসে হেরেছে বাংলাদেশ।