প্রথম টি টোয়েন্টি, চট্টগ্রাম

জিম্বাবুয়েকে দাঁড়াতে দেয়নি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

মে ৩, ২০২৪, ০১:৫২ পিএম

জিম্বাবুয়েকে দাঁড়াতে দেয়নি বাংলাদেশ

উইকেট শিকারের পর বাংলাদেশের মিডিয়াম পেসার সাইফউদ্দিন। ছবি : বিসিবি

জিম্বাবুয়ে এলোমেলো ক্রিকেট খেলেছে চট্টগ্রামে। প্রথম টি টোয়েন্টি ম্যাচে কোনো লড়াই উপহার দিতে পারেনি তারা। 

জিম্বাবুয়ে ১২৪ রানে অলআউট হয় নির্ধারিত ২০ ওভারে। সাইফউদ্দিন ১৫ ও তাসকিন ১৪ রানে সমান ৩ উইকেট নেন। 

ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, রাজা ও বার্ল ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন অল্প রানে আটকে দেয় জিম্বাবুয়েকে।

৪১ রানে ৭ উইকেট হারায় জিম্বাবুয়ে। ওয়েলিংটন মাসাকাদজা ও ক্লাইভ মাদান্দে ৩৩ ও ৪৩ রান করে মান রেখেছেন দলের। 

৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এটি। ৫ মে পরের ম্যাচটি এই চট্টগ্রামে রয়েছে। 

Link copied!