অস্ট্রেলিয়া ছাড়ছেন হাথুরুসিংহে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২৩, ০১:২৩ পিএম

অস্ট্রেলিয়া ছাড়ছেন হাথুরুসিংহে

চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের কোচ হবেন এটা নিয়ে আলোচনা চলছিল। অবশেষে সেটা সত্য হতে পারে। অস্ট্রেলিয়া ছাড়ছেন তিনি। ক্রিকেট নিউ সাউথ ওয়েলশ তার বিদায় নিয়ে একটি পোস্ট করেছে ফেসবুকে। 

ক্রিকেট নিউ সাউথ ওয়েলশের মাইকেল ক্লিঙ্গার চন্ডিকার সফলতা কামনা করেছেন। তিনি বলেছেন,‘ চান্ডি ক্রিকেট নিউ সাউথ ওয়েলশে ভাল অবদান রেখেছে। এছাড়া গত দু বছর দ্য ব্লুজ ও সিডনি থান্ডারেও সে কাজ করেছে। সে চলে যাচ্ছে সেজন্য খারাপ লাগছে। 

হাথুরুসিংহে এর আগেও বাংলাদেশের প্রধান কোচ ছিলেন। আবারো তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন। 

Link copied!